আজিজের ছবিতে শাহিদ বিদ্যা
আজিজ মির্জার আগামী ছবিতে শাহরুখ নয় শাহিদ নায়কের ভূমিকায় অভিনয় করবেন৷ আজিজ এই ছবিতে শাহিদকে নিয়েছেন কারণ গল্পের ডিমান্ড অনুয়ায়ী একজন অল্প বয়্স্ক নায়কের প্রয়োজন ছিল৷ এই ছবিটির নাম দিয়েছেন কিসমত কানেকশন৷ এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা বালান৷ তবে শাহিদের সঙ্গে বিদ্যার জুটি একেবারেই মানাবে না বলে অনেকে মন্তব্য করেছিলেন৷ যথারীতি এই কথাটা আজিজের কানে গিয়ে পৌঁছায়৷ আজিজ সেইজন্য একদিন শাহিদ ও বিদ্যাকে নিয়ে ফটোশুট করেন৷ দুজনেই বিভিন্ন পোশাক পড়ে বিভিন্ন স্টাইলে ফটো তোলেন৷ এই ফটো দেখার পর আজিজ আশ্চর্য হয়ে যান৷ কারণ ফটোতে ওদের দুজনকে অসাধারন লাগছিল এবং আজিজ বলেন ওদের দুজনের জুটিকে দর্শকেরাও পছন্দ করবেন৷ প্রথমে এই ছবির নাম দেওয়া হয়েছিল লকী চার্ম৷ পরে আজিজ এই নাম পরিবর্তন করে কিসমত কানেকশন এই নামটি দিয়েছেন৷

লোড হচ্ছে...