ছবি: হল্লা বোল
নির্মাতা : সুরেশ শর্মা
নির্দেশক: রাজকুমার সন্তোষী
সঙ্গীত: হিমেশ রেশমিয়া
অভিনয়ে: অজয় দেবগন, বিদ্যা বালান, পঙ্কজ কাপুর
রাজকুমার সন্তোষী একজন দক্ষ নির্দেশক৷ তিনি সব সময় এমন ছবি তৈরী করেন যা সমাজের উপর প্রভাব ফেলে৷ হল্লাবোল ছবিতে সন্তোষী এক সাধারন অভিনেতার সুপারস্টার হবার সংগ্রামকে তুলে ধরেছেন৷ ছবির গল্পে আশরাফ অর্থাত অজয় হলেন এক যুবক যার চোখে নায়ক হবার স্বপ্ন৷ আসরাফ ছোট শহরে থাকে৷ আশরাফ তাঁর স্বপ্নকে সফল করার জন্য একটি নাটকের দলে যোগ দেয়৷ এই নাটকের দলটি চালায় সিদ্ধু অর্থাত পঙ্কজ কাপুর৷ সিদ্ধ্বু তাঁর নাটকের মধ্যে দিয়ে মানুষের মধ্যে চেতনাকে জাগ্রত করেন৷ আশফাক ভাল অভিনেতা হবার জন্য খুব পরিশ্রম করে৷ অবশেষে আশফাক এক ছবিতে অভিনয়ের সুযোগ পায়৷ তারপর আশফাক তাঁর নাম বদলে রাখে সমীর খান৷ অসাধারন অভিনয়ের মধ্যে দিয়ে সমীর সফলতা অর্জন করে এবং দর্শকদের মনে জায়গা তৈরী করে নেয়৷ প্রত্যেকটি চরিত্রে সমীর অসাধারন অভিনয় করে৷ অবশেষে সমীর সুপারস্টারের খেতাবটি অর্জন করে৷ সফলতার শীর্ষে পৌঁছিয়ে সমীর নিজেকে ঠিক রাখতে পারেন না৷ সিনেমাতে তিনি যে ধরনের চরিত্র গুলোতে অভিনয় করেছেন ঠিক সেই ভাবেই তিনি তাঁর জীবন কাটাতে শুরু করেন৷সফলতার নেশায় সমীর নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে৷ এরফলে সমীরের বন্ধু এবং স্ত্রী স্নেহা অর্থাত বিদ্যা বালান সমীরের থেকে দূরে চলে যায়৷ অবশেষে এক পার্টিতে গিয়ে এমন এক ঘটনা ঘটে যার ফলে সমীরের মধ্যে পরিবর্তন আসে৷ সে বুঝতে পারে সুপারস্টার হবার নেশায় সে নিজেকেই বদলে ফেলেছে৷ এরপর সে আবার আগের মত হয়ে যায়৷ রুপোলী পর্দার হিরো ইমেজ থেকে বের ইয়ে আসল হিরো হয়ে দিন যাপন করতে শুরু করে৷

লোড হচ্ছে...