Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

Title

গ্রাজুয়েশন করছেন দীপিকা
ওম শান্তি ওম ছবিটির মধ্যে দিয়ে দীপিকা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন৷ কিন্তু মডেলিং এবং শুটিং এর ব্যস্ততার মাঝে
দীপিকা তাঁর গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে পারেন নি৷ বর্তমানে দীপিকা ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ করছেন৷
বর্তমানে দীপিকার বয়স হল 21 বছর৷ সামাজিক এবং আর্থিক বিষয়ে যে দীপিকার বিশেষ রুচি আছে তা তার বিষয়ের
মনোনয়ন দেখেই বোঝা যায়৷ এই প্রসঙ্গে ইগনুর রেজিস্টার শ্রীকান্ত মহাপাত্র বলেন যে দীপিকা 2005 সালে স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন৷ তাঁর প্রধান বিষয় ছিল সোসিওলজি এবং ইকনমিক্স৷ ব্যাঙ্গালোর থেকে স্কুলের পড়াশুনা শেষ করার পর মডেলিং করার জন্য দীপিকা মুম্বইতে গেছিলেন৷ এই প্রসঙ্গে মহাপাত্র আরও বলেন যে 2006 সালে দীপিকা স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঁচটা বিষয়ের পরীক্ষা দিয়েছিলেন৷ প্রত্যেকটা বিষয়তেই দীপিকা ভাল নাম্বার পেয়েছিলেন৷ শুটিং এর পাশাপাশি দীপিকা তাঁর পড়াশুনা চালিয়ে যাচ্ছেন৷ এই প্রসঙ্গে ইগনুর তিন বছরের ডিগ্রী কোর্সের সব সিলেবাস দীপিকাকে জানিয়ে দেওয়া হয়েছে৷ তবে দীপিকা কাজের ব্যস্ততার জন্য ডিসটেন্স এডুকেশনের মাধ্যমে গ্রাজুয়েশন করছেন৷ এর সুবিধা হল দীপিকাকে ক্লাসে উপস্থিত হতে হবে না৷ একেবারে পরীক্ষা দিলেই হবে৷ শুটিং এর পাশাপাশি দীপিকা পড়াশুনার প্রতিও খুব সচেতন৷ এত ব্যস্ততার মধ্যে পড়াশুনার জন্য ঠিক সময় বার করে নিয়েছেন৷
অস্বীকরণ