এয়ার টেলের অনুষ্ঠানে শাহরুখ
এয়ারটেলের একটি অনুষ্ঠানে শাহরুখ নিজের জলবা দেখাবেন৷ শুধু শাহরুখই নন এই অনুষ্ঠানটিতে শাহরুখের সঙ্গে বলিউডের
আরও তারকাদের ডান্স করতে দেখতে পাওয়া যাবে৷ শাহরুখ ছাড়া এই অনুষ্ঠানটিতে বলিউডের আর যে সমস্ত তারকারা অংশ
নেবেন তারা হলেন বোমান ইরানী,প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, ডিনো মরিয়া, রাখী সাবন্ত, কুনাল গাঞ্জাওয়ালা, গণেশ হেগড়ে, নিতিন এবং মৌলী দাবে৷ এই অনুষ্ঠানটি মুম্বইতে 2008 সালের 13ই জানুয়ারী অনুষ্ঠিত হবে৷ তবে এই অনুষ্ঠানটিকে অন এয়ার দেখা যাবে 26 শে জনুয়ারী৷ এই অনুষ্ঠানটিকে প্রযোজনা করছে ইউটিভি৷ কিং খানের জলবা দেখতে সবাই পছন্দ করে৷
তবে বর্তমানে কিং খানের হাতে কোন কাজ নেই৷ করন জোহরের মাই নেম ইজ খান ছবিটিতে শাহরুখ প্রধান চরিত্রে
অভিনয় করবেন৷ তবে করনের এই ছবিটির শুটিং এখনও শুরু হয় নি৷ 2008 সালের মাঝামাঝি থেকে এই ছবিটির শুটিং শুরু হবে৷
লোড হচ্ছে...