Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

আমীরের প্রেরণায় বিয়ের কথা ভাবছেন করণ

বিয়ের কথা

আমীরের প্রেরণায় বিয়ের কথা ভাবছেন করণ
বলিউডে শাহরুখের সব থেকে বড় ফ্যান হলেন করণ জোহর৷ কিছুদিন আগে করণ আমীরের তারে জমীন পর এই ছবিটি দেখেছেন৷ ছবিটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে করণ বলেন ছবিটি শেষ হয়ে যাওয়ার পর 10 মিনিট পর্যন্ত করণ সিটেই বসেছিলেন৷ তিনি তখনই আমীরকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন৷ আর এই ছবিটি দেখার পরই করণ তাঁর মনের গোপণ কথাটিও প্রকাশ করেছেন৷ করণ বলেন এতদিন পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কখনও বিয়ে করবেন না৷ কিন্তু তারে জমীন পর এই ছবিটি দেখার পর করণ তাঁর মত বদলে ফেলেছেন৷ কারন তিনি সন্তান সুখ লাভ করতে চান৷ আর আমীরের তারে জমীন পর এই ছবিটি দেখার পরই করণের এই চেতনা জাগ্রত হয়েছে৷ সেইজন্য করণ এখন বিয়ে করার কথা ভাবছেন৷ আমীরের এই ছবিটি সমাজের উপর এক গভীর প্রভাব ফেলেছে৷ কিন্তু করণের মনেও এর প্রভাব একটু বেশী মাত্রায় পড়েছে৷ তাই তো করণ বিয়ের কথা ভাবতে শুরু করেছেন৷
ট্যাগ্স:
অস্বীকরণ