Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

সফল অভিনেত্রী হতে চায় শেরলিন

সফল অভিনেত্রী হতে চায় শেরলিন

শেরলিন চোপড়া অঙ্গ প্রদর্শন করতে কখনও সঙ্কোচ বোধ করেন না৷ বেশ কিছু ছবিতে শেরলিন মুখ্য চরিত্রে অভিনয়

করেছেন৷ কিন্তু এই ছবিগুলোর মধ্যে কোনটাই বক্স অফিসে সেরকম সাড়া জাগায় নি৷ শেরলিন তাঁর আউটরেজিয়াস এই

অ্যালবামটির জন্য খবরের শিরোণামে এসেছিলেন৷ এই মিউজিক ভিডিওটিতে শেরলিন ভীষনভাবেই অঙ্গ প্রদর্শন করেছেন৷

শেরলিনের সঙ্গে সাক্ষাতকারের একটি অংশ তুলে ধরা হল৷
সিনেমা থেকে হঠাত করে আপনি অ্যালবামে অর্থাত মিউজিক ভিডিওতে অভিনয় করলেন এর পিছনে কি কোন বিশেষ উদ্দেশ্য

রয়েছে?
আমি সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়েই আমার কেরিয়ারের শুরু করেছি৷ ইন্ডাস্ট্রীতে আমার বিশেষ পরিচিত এমন কোন ব্যক্তি

নেই৷ আমকে সঠিক রাস্তা বলে দেওয়ার মত আমার কোন গডফাদার নেই৷ সেইজন্য আমি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি৷ কিছুদিন

আগেই আমি একটা ছবি করেছি যা আমার কেরিয়ারের জন্য একদমই ঠিক সিদ্ধান্ত ছিল না৷ সেইজন্য আমি এখন অনেক

বাছাই করে সিনেমা নির্বাচন করি৷

কিন্তু আপনি অ্যালবামে কেন নির্বাচন করলেন?
আমি মনে করি আমি সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে আমার আরও অন্য প্রতিভা আছে৷ আমি চাই দর্শকরা জানুক যে আমি বহুমুখী

প্রতিভার অধিকারী৷ আমার মনে হয় অ্যালবামের মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পারা যায়৷ আমি আমার রচনাকে এর

মধ্যে দিয়ে প্রকাশ করেছি৷ অনেক ছোট বেলায় আমি কিছু গান লিখেছিলাম৷ সেই গানগুলোকে এই অ্যালবামের মধ্যে দিয়ে

প্রকাশ করেছি৷
আপনি কি মনে করেন আপনার এই অ্যালবামটা জনপ্রিয়তা অর্জন করবে?

প্রহ্লাদ কক্কড় এই অ্যালবামটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে চালানো যায় সেই হিসেবেই তৈরী করেছেন৷ এই অ্যালবামে আমাকে

সেক্সি লুকে দেখতে পাওয়া যাবে৷ আমি এই মিউজিক ভিডিওটিতে 9 টি আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেছি৷

এই অ্যালবামের পর আপনি কোন ছবিতে অভিনয় করার অফার পেয়েছেন?
এই বিষয়ে আমি এই মুহুর্তে কিছু বলব না৷ শুধু এটুকুই বলব আমি ভাল্ চরিত্রে অভিনয় করতে চাই৷ একজন সফল অভিনেত্রী

রুপে আমি আমার কেরিয়ার গড়তে চাই৷ আর আমার জীবনের এটাই একমাত্র লক্ষ্য৷

আপনি টি সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন৷ এর পিছনে কোন বিশেষ উদ্দেশ্য আছে?
টি সিরিজ খুব সুন্দর ভাবে তারকাদের প্রমোট করে৷ আমার অ্যালবামটি তৈরী করতে টিসিরিজ আমাকে অনেক সাহায্য

করেছে৷
অস্বীকরণ