Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

প্রীতি ও নেসের অটুট বন্ধুত্ব

প্রীতি ও নেসের অটুট বন্ধুত্ব
প্রীতি আর নেসের গভীর বন্ধুত্বের কথা বলিউডে কারো অজানা নয়৷ বহুদিন থেকেই ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে৷ শুধু

তাই নয় প্রীতি নেসকেই বিয়ে করবেন এমন খবরও প্রচারিত হয়েছিল৷ কিন্তু বিশেষ সূত্রে জানতে পারা গেছে জানহু বরুয়ার

এক ছবির শুটিং করতে গিয়ে প্রীতি আর শাইনী আহুজার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে৷ আর এই কথা জানতে পেরেই প্রীতির

উপর নেস অসন্তুষ্ট হয়েছেন৷ ওরা একে অপরের মধ্যে দূরত্ব তৈরী হয়েছে৷ কিন্তু এই খবর ভুল বলে প্রমানিত হয়েছে৷ প্রীতি

আর নেসের মধ্যে কোন রকম মনোমালিন্যই তৈরী হয় নি৷ ওদের দুজনের মধ্যে সেই ভালবাসাই বর্তমান আছে৷ কয়েকদিন

আগে একটি পার্টিতে ওদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া গেছে৷ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এরকম গুজব রটে৷ আর

প্রায়ই রটে৷ আর এই গুজবের মধ্যে দিয়ে দিন যাপনে তাদের রীতিমত অভ্যাস হয়ে যায়৷
অস্বীকরণ