ঐশ্বর্যার নামে স্কুল খুলবেন অমিতাভ
বিগ বি এবার সমাজসেবায় মন দিয়েছেন৷ তিনি উত্তরপ্রদেশে মেয়েদের জন্য স্কুল খোলার যোজনা তৈরী করেছেন৷ আর ঐশ্বর্যার
নামেই তিনি এই স্কুলটির নাম রাখবেন৷ অমিতাভ ঐশ্বর্যকে অত্যন্ত ভালবাসেন৷ অভি আর অ্যাশের বিয়ের পরে অমিতাভ
বলেছিলেন আমার এক মেয়ে শব শুর বাড়ি চলে এবার আরেক মেয়ে আমার ঘরে এল৷ উত্তরপ্রদেশের দৌলতপুরা গ্রামে এই
স্কুলটি নির্মান করা হবে৷ এখানে বিগ বির জমি আছে৷ আর জমির পাশেই বিগ বি আর একটি ফ্ল্যাট কিনবেন বলে স্থির
করেছেন৷ এই বিষয়টি নিয়ে বিগ বি তাঁর ঘনিষ্ঠ বন্ধু অমর সিং এর সঙ্গেও আলোচনা করছেন৷অমিতাভ খুব শীঘ্রই এই
স্কুলটির নির্মান করবেন৷ অভিনয় থেকে অবসর নেওযার পর অমিতাভ শিক্ষা ক্ষেত্রে কিছু করতে চান৷ গ্রামের দিকে মেয়েরা
একেবারে পড়ার সুযোগ পায় না৷ আর এই বিষয়টিকে মাথায় রেখেই অমিতাভ মেয়েদের জন্য স্কুল গড়ার পরিকল্পনা নিয়েছেন৷
লোড হচ্ছে...