Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

শঙ্করের রোবোতে ঐশ্বর্যা

শঙ্করের রোবোতে ঐশ্বর্যা
রজনীকান্তের শিবাজি ছবিটি অত্যন্ত হিট হয়েছিল৷ আর এই ছবিটি নির্দেশনা করেছিলেন শঙ্কর৷ এবার শঙ্কর রোবো নামে

একটি ছবি তৈরী করছেন৷ এই ছবিটির জন্য তিনি রজনীকান্তকে সাইন করেছেন৷ অনেক দিন ধরেই তিনি এই ছবির

নায়িকার সন্ধান করছেন৷ তবে বিশেষ সূত্রে জানতে পারা গেছে রোবো ছবিটির জন্য শঙ্কর ঐশ্বর্যাকে নেবেন বলে স্থির

করেছেন৷ আর এই কারনেই কিছুদিন আগে শঙ্কর মুম্বইতে এসেছিলেন৷ মুম্বইতে তিনি ঐশ্বর্যার সঙ্গে কথা বলেছেন৷ তিনি

ঐশ্বর্যকে এই ছবিতে অভিনয়ের জন্য অফার দিয়েছেন৷ এই ছবিটি পাঁচটি ভাষাতে তৈরী করা হবে৷ আর এই ছবিটির জন্য

এমন একজন নায়িকার প্রয়োজন যে শুধু জাতীয় ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি লাভ করেছে৷ কারণ রোবো এই

ছবিটিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও রিলিজ করা হবে৷ আর এই বিষয়ের কথা চিন্তা করেই নির্দেশক শঙ্কর ঐশ্বর্যাকে ঐ চরিত্রটির জন্য

নির্বাচন করেছেন৷ ঐশ্বর্য এই ছবির স্ক্রিপ্টটাও পড়ে নিয়েছেন৷ কিন্তু এই ছবিতে অভিনয় করবেন কিনা সেই বিষয়ে এখনও

পর্যন্ত কোন মতামত প্রকাশ করেন নি৷ তবে যদি এই ছবিতে ঐশ্বর্যা অভিনয় করেন তাহলে রজনী আর ঐশ্বর্যার এই ছবিটি

বক্স অফিসে ব্যাপক সাড়া জাগাবে এমনটাই আশা করছেন নির্দেশক শঙ্কর৷
অস্বীকরণ