শাহরুখের প্রশংসায় হৃত্বিক
হৃত্বিক বর্তমানে শাহরুখের খুব প্রশংসা করছেন৷ শাহরুখ রাকেশ রোশানের হোম প্রোডাকশানের ব্যানারে তৈরী ক্রেজী-4 ছবিটিতে একটি আইটেম গানের দৃশ্যে অভিনয় করেছেন৷ এই ছবিতে এই গানের দৃশ্যটিতে আবার হৃত্বিককেও দেখতে পাওয়া যাবে৷ শাহরুখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হৃত্বিক জানান শাহরুখ খুব ভাল মানুষ৷ এর আগে শাহরুখ রাকেশ রোশানের হোম প্রোডাকশানের ব্যানারে তৈরী কোয়লা ছবিটিতেও অভিনয় করেছিলেন৷ রাকেশের সঙ্গে শাহরুখের সম্পর্ক খুবই মধুর৷ সেইজন্য রাকেশের কথা শাহরুখ কোনভাবেই না করতে পারেন নি৷ শাহরুখ আর হৃত্বিক ক্রেজি 4 ছবিটিতে যে গানটাতে ডান্স করবেন সেই গানটার সঙ্গীত নির্দেশনা করেছেন বিশাল শেখর৷ আর এই গানটা গেয়েছেন স্বয়ং বিশাল৷ এই গানটার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হৃত্বিক জানান, এই আইটেম গানটা জনপ্রিয়তা অর্জন করবে৷ এর আগে হৃত্বিক আর শাহরুখকে একসঙ্গে করন জোহরের কভি খুশী কভি গম ছবিটিতে দেখতে পাওয়া গেছিল৷ আর এই ছবিটা বক্স অফিসে ব্যাপক সাড়া জাগিয়েছিল৷
লোড হচ্ছে...