Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

পাঁচ বছর পরে বিয়ে করবেন করিনা

পাঁচ বছর পরে বিয়ে করবেন করিনা
সঈফ আর করিনার ভালবাসা এতটাই গভীর যে সব সময়ই ওরা একে অপরের মন জুগিয়ে চলে৷ কিছুদিন আগে সঈফের একটা কথাতে করিনা অসন্তুষ্ট হয়েছিলেন৷ সঈফ বলেছিলেন এই বছরের শেষেই তিনি করিনাকে বিয়ে করবেন৷ সঈফের এই কথাতেই করিনা অসন্তুষ্ট হন৷ দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়৷ পরে ওরা দুজনেই এই মনোমালিন্য মিটিয়ে নেয়৷ এই মনোমালিন্য যে মিটে গেছে তার সব থেকে বড় প্রমান হল কিছুদিন আগেই এক ফাইভ স্টার হোটেলে সঈফ আর করিনাকে একসঙ্গে দেখতে পাওয়া গেছে৷ এছাড়া একটা অনুষ্ঠানে করিনার অংশগ্রহন করার কথা ছিল৷ আর সেই অনুষ্ঠানে করিনা সঈফের সঙ্গে গেছিলেন৷ সঈফ করিনাকে সেই অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার পর চলে যান৷ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর করিনাকে তাঁর বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল৷ তখন করিনা সরাসরি উত্তর দেন পাঁচ বছর পর তিনি বিয়ে করবেন৷ আসলে সঈফ এক বছরের মধ্যেই বিয়ে করার কথা বলেছিলেন৷ আর সেইজন্যই করিনা অসন্তুষ্ট হয়েছিলেন৷ করিনার হাতে এখন প্রচুর ছবি রয়েছে৷ আর এই মুহুর্তেই করিনা বিয়ে করতে চাইছেন না৷ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরই করিনা সঈফকে ফোন করেন৷ আর কুড়ি মিনিটের মধ্যেই সঈফ করিনাকে নিতে চলে আসেন৷ আর কিছুদিনের মধ্যেই করিনা আর সঈফের টশান ছবিটি মুক্তি পাবে৷ যশরাজ ব্যানারের এই ছবিটি বক্স অফিসে সাড়া জাগাবে এমনটাই আশা করা যায়৷
অস্বীকরণ