Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

রামদেবের স্মরনে বলিউডের তারকা মহল

মুম্বইতে সাহানা গ্রুপ বাবা রামদেবের যোগ বিজ্ঞান শিবিরের আয়োজন করেছে৷ ফেব্রুয়ারী মাসের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই শিবির চলবে৷ বলিউডের তারকা মহলেও বাবা রামদেব অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন৷ আর বলিউডের তারকারাও রামদেবের এই শিবিরে যোগ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে৷ এর আগে যখন বাবা রামদেব যখন মুম্বইতে এসেছিলেন তখন মল্লিকা শেরাবত সমেত আরও বহু তারকারা রামদেবের যোগশিবিরে যোগ দিয়েছিলেন৷ আর এই বারও অনেক নায়ক নায়িকারাই রামদেবের কাছ থেকে ফিটনেসের টিপস নিতে আসবেন৷ তারকাদের মধ্যে সঞ্জয় দত্ত, সলমান খান, আদিত্য পঞ্চোলী, সুনীল শেঠী, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, অমীষা প্যাটেল ছাড়া আরও বহু তারকারা এই শিবিরে যোগ দেবেন বলে অনুমান করা হচ্ছে৷ এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সাহানা গ্রুপের চেয়ারম্যান সুধাকর এম শেঠী বলেন বলিউডের অনেক তারকারাই এই শিবিরে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ আর আমরা এই তারকাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি৷
অস্বীকরণ