Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

অপবাদের বোঝা সেলিনার মাথায়


পর্দার সেক্সি গার্ল সেলিনা একটা ব্যাপারে অত্যন্ত রেগে গেছেন৷ বুধবার কিছু খবরের কাগজে ছাপা হয়েছিল যে গোবিন্দা এক পার্টিতে গেছিলেন আর সেই পার্টি শেষ হয়ে যাওয়ার পর গোবিন্দা সেলিনার বাড়িতেই রাত কাটান৷ আর এই খবরটি পড়েই সেলিনা অত্যন্ত রেগে যান৷ শুক্রবার সেলিনা তাঁর বন্ধুদের জন্য এক পার্টির ব্যবস্থা করেছিলেন৷ আর এই পার্টিতে সেলিনার ঘনিষ্ঠ বন্ধুরাই এসেছিলেন৷ সেলিনার বন্ধুরা ছাড়া এই পার্টিতে বলিউডের উপেন প্যাটেল, সুনীল দর্শন, কেলীদোরজী এবং মোহিত সুরীও উপস্থিত ছিলেন৷ গোবিন্দাও হঠাত করে এই পার্টিতে এসে উপস্থিত হন৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানা গেছে গোবিন্দাকে এই পার্টিতে আসার জন্য আমন্ত্রন জানানো হয়েছিল না৷ তা সত্ত্বেও গোবিন্দা এই পার্টিতে এসেছিলেন৷ আর সেলিনা গোবিন্দাকে স্বাগত জানিয়েছিলেন৷ এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে মনি হ্যায় তো হানি হ্যায় ছবিটিতে গোবিন্দা ও সেলিনা একসঙ্গে অভিনয় করছেন৷ এই ছবির শুটিং হয়েছে মরিসাসে৷ ছবির শুটিং এর সময় থেকেই গোবিন্দা আর সেলিনার মধ্যে খুব গভীর বন্ধুত্ব হয়ে গেছে৷ গোবিন্দা বর্তমানে সেলিনার খুব প্রশংসা করছেন৷ খবরের কাগজে এটাই প্রকাশিত হয়েছিল যে গোবিন্দা রাত 1 টার সময় সেলিনার বাড়ি থেকে নিজের বাড়ি যাবার জন্য রওনা হয়েছিল৷ কিন্তু পরে তিনি আবার সেলিনার বাড়িতেই ফিরে আসেন৷ আর এই খবর পড়ে সেলিনা অত্যন্ত রেগে যান৷ তিনি বলেন এটা একটা জঘন্য চিন্তাধারার নমুনা৷ আর কিছুই নয়৷ বর্তমানে সেলিনার মা বাবা সেলিনার সঙ্গে দেখা করতে এসেছেন৷ তারাও এই খবরটি সম্পর্কে জেনেছেন৷
অস্বীকরণ