মোহালী টিমে ধোনীকে চান প্রীতি
আইপিএল ক্রিকেট লীগে মোহালি টিমকে কিনেছেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি৷ আর এই পদক্ষেপকে প্রীতি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কীর্তি বলে মনে করছেন৷ আসলে তিনি এই টিমকে নির্বাচন করছেন কারণ প্রীতি হলেন যুবরাজের খুব বড় ফ্যান৷ আর যুবরাজকে টিমে পাওয়ার জন্যই তিনি উত্তর ভারত থেকে মোহালি টিমটাকে নির্বাচন করেছেন৷প্রীতি তাঁর টিমে ওয়ানডের ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে নিতে চান৷ তবে প্রীতি সমগ্র বিষয়টাকেই ব্যবসার নজরে দেখছেন৷ তিনি সরাসরি স্বীকার করেছেন খেলা সম্বন্ধে তাঁর বিশেষ জ্ঞান নেই৷ কিন্তু যেহেতু এখন তাঁর নতুন টিম হয়েছে তাই তিনি ক্রিকেটের উপর বেশী নজর দিচ্ছেন৷ আইপিএলে প্রীতির টিমের সঙ্গে হয়ত শাহরুখের টিমের খেলা হতে পারে৷ শাহরুখ কলকাতা টিমটাকে বেছেছেন৷ পর্দায় নায়ক-নায়িকার ভূমিকায় রোমান্স করার পর এই জুটি এখন খেলার মাঠে একে অপরের বিরুদ্ধে লড়বে৷ প্রীতি তাঁর টিমকে শক্তিশালী করার জন্য টিমের খেলোয়াড়দের নির্বাচন করছেন৷ প্রীতি তাঁর টিমে ওয়ানডের ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে নিতে চান৷ হেরে যাওয়া প্রীতির স্বভাববিরুদ্ধ৷ তাই জেতার উদ্যম নিয়েই প্রীতি তাঁর টিম গড়ছেন৷ তবে মহেন্দ্র সিং ধোনীকে তিনি তাঁর টিমে রাখতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়!
লোড হচ্ছে...