ফেব্রুয়ারীর একমাত্র আকর্ষন যোধা আকবর
এই বছর ফেব্রুয়ারী মাস 29 দিনে যাবে৷ বছরের এই সব থেকে ছোট মাসটিতে এবার পাঁচটা শুক্রবার আসবে৷ কিন্তু পাঁচটা শুক্রবার আসা সত্ত্বেও সিনেমা প্রেমীদের কিন্তু এইবার হতাশই হতে হবে৷ কারন ফেব্রুয়ারী মাসে সে রকম একটা ভাল ছবি রিলিজ করছে না৷ শুধুমাত্র যোধা আকবর ফেব্রুয়ারীতে মুক্তি পাবে৷ এটিই একমাত্র বিগ বাজেটের ছবি যা ফেব্রুয়ারী মাসের 15 তারিখে রিলিজ করবে৷
এছাড়া ফেব্রুয়ারী মাসের 1 তারিখে রামা রামা কিয়া হ্যায় ড্রামা এই ছবিটি মুক্তি পাবে৷ আর এই ছবির রিলিজের ডেটও গত কয়েকদিন ধরে পিছিয়ে যাচ্ছিল৷ এই ছবিতে স্বামী স্ত্রীর সম্পর্ককে নিয়ে কমেডি সিকোয়েন্স তৈরী করা হয়েছে৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নেহা ধোপিয়া, অমৃতা অরোরা, রাজপাল যাদব আর আশীষ চৌধুরী৷
8ই ফেব্রুয়ারী সুপারস্টার, মিথ্যা, 5 খিলাড়ী (ডাবিং), মস্তানী গার্লস আর ম্যায় হু অঙ্গরক্ষক (ডাবিং) এই ছবিগুলো মুক্তি পাবে৷ রোহিত যুগরাজের সুপারস্টার ছবিটিতে সে রকম কোন নামী তারকারা অভিনয় করেন নি৷ এই ছবিতে অভিনয় করেছেন কুণাল কেমু ও টিউলিপ জোশী৷ এই ছবিতে একজন তারকার সুপারস্টার হওয়ার কাহিনীকে তুলে ধরা হয়েছে৷
মিথ্যা ছবিটি নির্দেশনা করেছেন রজত কাপুর৷ আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, নেহা ধোপিয়া, রণবীর শৌরী৷ এই ছবিটি বিশেষ শ্রেনীর দর্শকদের কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে৷
15 ই ফেব্রুয়ারী আশুতোষ গোয়াড়িকারের যোধা অকবর ছবিটি রিলিজ করবে৷ এটি বিগ বাজেটের ছবি৷ এই ছবিতে বলিউডের সুপারস্টার হৃত্বিক আর বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন৷ আকবর ও যোধার প্রেম কাহিনীকে নিয়ে এই ছবিটি তৈরী করা হয়েছে৷ যুবা সম্প্রদায় কি এই ছবিটাকে পছন্দ করবে? আশুতোষের এই ছবিটা কি বক্স অফিসে সাড়া জাগাবে? সেটাই এখন দেখার বিষয়৷ আশুতোষের এই ছবিটা নিয়ে বলিউডের ফিল্ম মহলে অনেক আলোচনা হচ্ছে৷ যোধা আকবরের সঙ্গে দুই একটা ছোট বাজেটের ছবিও রিলিজ করবে৷ তাই এই ছবিটির রিলিজের জন্যই সকলে অপেক্ষা করে আছে৷
লোড হচ্ছে...