রাজকুমারী যোধা
আশুতোষ গোয়াড়িকার যখন যোধা আকবর ছবিটি তৈরী করার পরিকল্পনা করেন যোধার ভূমিকাটির জন্য ঐশ্বর্যা রাই এর কথাটাই তখন তাঁর প্রথম মনে আসে৷ সুন্দরী রাজকুমারীর চরিত্রটির জন্য ঐশ্বর্যর থেকে ভাল এবং যোগ্য এরকম কেউ আশুতোষের নজরে আসে নি| আশুতোষ যখন ঐশ্বর্যকে যোধার ভূমিকাটিতে অভিনয়ের অফার দিয়েছিলেন তখন অ্যাশ চিন্তায় পড়ে যান৷ আশুতোষের মত যোগ্য নির্দেশকের সঙ্গে কাজ করতে তাঁর কোন আপত্তি ছিল না৷ কিন্তু তিনি এই বিষয়টি নিয়ে চিন্তায় ছিলেন যে যোধার ভূমিকাটি তিনি ঠিকমত পালন করতে পারবেন কিনা? সেই সময় অ্যাশ বেশীরভাগ ছবিতেই মর্ডান যুগের মেয়ের ভূমিকায় অভিনয় করছিলেন৷ যোধা আকবর হল ষোলশ শতাব্দীর কাহিনী৷ তাঁর জন্য এত বড় বাজেটের ছবির কোন ক্ষতি হোক অ্যাশ তা চান নি৷ এই সব নিয়ে অ্যাশ ছবিতে অভিনয়ের বিষয়ে প্রথমে অসম্মত ছিলেন৷ কিন্তু আশুতোষের কথা তিনি ফেলতে পারেন নি৷ পরে তিনি এই ছবিতে অভিনয়ের জন্য সম্মতি প্রকাশ করেন৷ আশুতোষ যোধা আকবর ছবিটি তৈরী করার জন্য অনেক অধ্যয়ন করেছেন৷ তিনি যোধার চরিত্রটির জন্য অ্যাশকে যোধার সম্বন্ধে বিস্তারিত তথ্য জানিয়েছেন৷ আর সেইজন্যই শুটিং এর সময় ঐশ্বর্যর কোন রকম অসুবিধা হয় নি৷
কঠিন ছিল যোধার চরিত্রে অভিনয়
যোধা আকবর হল মুঘল যুগের কাহিনী নিয়ে রচিত৷ সেইজন্য ঐশ্বর্যকে যোধার চরিত্রটিতে অভিনয়ের জন্য বিশেষ পরিশ্রম করতে হয়েছে৷ শুটিং এর জন্য অ্যাশকে ভারি ভারি পোশাক ও গয়না পড়তে হয়েছে৷ মাঝে মাঝে তিনি এইজন্য বিরক্ত বোধও করতেন৷ তবে মনের বিরক্তির ছাপ চেহারার উপর পড়তে দিতেন না৷ যোধার চরিত্রটিতে অভিনয় করে তিনি এই বিষয়টি নিয়ে আশ্চর্য হয়েছেন যে সেই যুগের মহিলারা কি করে এত ভারি পোশাক পড়ে দিন কাটাতেন৷ এই ছবিতে অ্যাশের মেক আপও সেই যুগের নিরিখেই করা হয়েছে৷ এছাড়া আর একটি বিষয় উল্লেখের যে যোধাবাঈ এই চরিত্রটির জন্য অ্যাশকে ঘোড়া চালানো এবং তলোয়ার চালানোও শিখতে হয়েছে৷ এর আগে ঐশ্বর্য ঘোড়া চালানো আর তলোয়ার চালানো জানতেন না৷ তবে শুটিং এর সময় তিনি দুটো জিনিসই শিখে নিয়েছেন৷ তলোয়ার চালাতে গিয়ে তিনি খুব আনন্দ লাভ করেছেন৷ যেদিন অ্যাশের ঘোড়া নিয়ে শট থাকত সেদিন তিনি খুব তাড়াতাড়ি শুটিং-এ চলে আসতেন৷ ঘোড়াদের সঙ্গে পরিচিত হওয়ার জন্যই তিনি সেটে তাড়াতাড়ি আসতেন৷ যোধার মত ঐতিহাসিক চরিত্রটিতে অভিনয় করে ঐশ্বর্য এক নতুন অভিজ্ঞতা লাভ করেছেন৷
হৃত্বিকের সঙ্গে কোন মনোমালিন্য হয় নি
বিয়ের আগে ঐশ্বর্য যোধার শুটিং শুরু করেছিলেন৷ বিয়ের পরেও ঐশ্বর্য এই ছবির শুটিং করেছেন৷ বিয়ের আগে ঐশ্বর্যর সঙ্গে হৃত্বিকের মধুর সম্পর্ক ছিল৷ কিন্তু বিয়ের পরে সেই মধুরতা নষ্ট হয়ে যায়৷ তবে অ্যাশ এই বিষয়টিকে সম্পূর্ন অস্বীকার করেন৷ তিনি বলেন এগুলো সব পরিকল্পিত গুজব৷ তিনি মনে করেন ধুম 2 ছবিতে দর্শকরা যেমন তাদের জুটিকে পছন্দ করেছিল সেই রকম যোধা আকবর ছবিটির মধ্যে দিয়েও তারা সমান জনপ্রিয়তা অর্জন করবে৷
লোড হচ্ছে...