রাখি আর অভিষেকের মধ্যে দূরত্ব
রাখি সাবন্ত আর অভিষেক অবস্থীর সম্পর্ক ভাঙতে চলেছে৷ দুই তিন আগে ওদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়৷ এই ঝগড়ার পর রাখি অভিষেককে তার বাড়ি ছেড়ে চলে যাবার কথা বলেন৷ অভিষেকও রাখির উপর প্রচন্ড রেগে যান৷ তিনি রাখির বাড়ি ছেড়ে তাঁর বন্ধুর বাড়িতে চলে যান৷ বর্তমানে তিনি তাঁর বন্ধুর বাড়িতেই দিন কাটাচ্ছেন৷ রাখি আর অভিষেকের মধ্যে কি কারনে ঝগড়া হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি৷ তবে বিশেষ সূত্রের পাওয়া খবরে জানা গেছে রাখি অভিষেককে সন্দেহের নজরে দেখেন৷ আর এই কারনেই দুজনের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়৷ আর এই সন্দেহই রাখি আর অভিষেকের মধ্যে দূরত্ব তৈরী করেছে৷ গত একবছর ধরে অভিষেকের সঙ্গে রাখির প্রেম চলছিল৷ রাখি যেখানেই যেতেন অভিষেককে সঙ্গে নিয়ে যেতেন৷ রাখি বাড়িতেই অভিষেক থাকত৷ আর স্টার ওয়ানের রিয়ালিটি শো নাচ বালিয়েতে রাখি আর অভিষেক অংশগ্রহন করেছিলেন৷
লোড হচ্ছে...