Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

আদিত্যর ছবিতে রানী


যশরাজ ফিল্মস রানীর কাছে কোন অপরিচিত জায়গা নয়৷ এই ব্যানারের অনেক ছবিতেই এর আগে রানী অভিনয় করেছেন৷ এদের মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হল বীর জারা, বান্টী অর বাবলী, তারা রাম পার, লাগা চুনরী মে দাগ প্রভৃতি৷ আট বছর পর আদিত্য চোপড়া আবার নির্দেশনা করবেন৷ আদিত্যর ছবিতে নায়ক হবেন শাহরুখ৷ আদিত্য ছবি নির্দেশনা করছেন আর তাতে রানী থাকবে না, এমনকি হতে পারে৷ তাই রব নে বনা জোড়ি এই ছবিতে রানীকেও একটি বিশেষ চরিত্রে দেখতে পাওয়া যাবে৷ তবে এই ছবির নায়িকার চরিত্রটির জন্য আদিত্য কোন নতুন মুখকেই সুযোগ দিতে চান৷ যশরাজ ব্যানারের ছবিতে কাজ করলেও আদিত্যর নির্দেশনায় কোন ছবিতে রানী এখন পর্যন্ত কাজ করেন নি৷ আদিত্য রানীর অভিনয় খুব পছন্দ করেন৷ আর সেই জন্যই যশরাজ ব্যানারের বেশীরভাগ ছবিতেই রানীকে নায়িকা হিসাবে দেখতে পাওয়া যায়৷ আদিত্য আর রানীর মধ্যে গভীর প্রেম আছে৷ ভবিষ্যতে ওরা বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হবেন এই রকম অনেক খবরই মিডিয়াতে প্রকাশিত হয়েছিল৷ সময় এর একমাত্র সঠিক জবাব দিতে পারে৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে এই ছবিতে যে রানীকে নেওয়া হবে সেই খবরটি গোপন রাখতে চাইছেন যশরাজ ফিল্মস৷
অস্বীকরণ