শাহিদের নায়িকা হবেন জিয়া
নিঃশব্দের পর জিয়ার আর কোন ছবি রিলিজ করে নি৷ এই সময় জিয়ার হাতে মাত্র একটা ছবিই আছে৷ কিছুদিন আগে নির্দেশক কেন ঘোষ জিয়াকে তাঁর আগামী ছবিটির জন্য সাইন করেছেন৷ এই ছবিতে জিয়ার বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর৷ তবে কেন ঘোষ এই ছবিতে নায়িকা হিসাবে জিয়াকে সাইন করার আগে অন্য অনেক নায়িকাদের সঙ্গেই কথা বলেছেন৷ কিন্তু কাউকেই তাঁর ঐ চরিত্রটির জন্য উপযুক্ত বলে মনে হয় নি৷ শেষে তিনি জিয়াকেই ঐ চরিত্রটির জন্য নির্বাচন করেন৷ ডান্স আর সঙ্গীতকে কেন্দ্র করেই কেন তাঁর এই ছবিটা নির্মান করবেন৷ আর শাহিদ একজন দক্ষ ডান্সার৷ নায়কের চরিত্রটিতে শাহিদকে খুব ভাল মানাবে৷ তবে জিয়াকে তাঁর চরিত্রটির জন্য অর্থাত ভাল ডান্স করার জন্য অনেক পরিশ্রম করতে হবে৷ শাহিদ আর কেনের মধ্যে অনেক দিন থেকেই বন্ধুত্ব রয়েছে৷ কেনের ইস্ক ভিস্ক ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই শাহিদ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন৷ এরপর 2004 সালে কেন শাহিদ ও করিনাকে নিয়ে ফিদা ছবিটি তৈরী করেন৷ এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে, জিয়া কেনের এই ছবিতে সুযোগ পেয়ে অত্যন্ত উত্সাহিত বোধ করছেন৷ এরপর তিনি অন্য ব্যানারের ছবিতেও সুযোগ পাবেন এমনটাই আশা করা যায়৷
লোড হচ্ছে...