Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

হলিউডের ছবিতে মল্লিকা


শুধু বলিউডেই নয় হলিউডেও পসার জমানোর চেষ্টা করছেন মল্লিকা৷ অন্য নায়িকারা যেখানে হলিউডে কাজ পাবার জন্য পুরোদমে চেষ্টা করেন সেখানে মল্লিকা বিনা চেষ্টাতেই হলিউডের ছবিতে কাজ পেয়ে যান৷ আসলে মল্লিকার জনপ্রিয়তার জন্যই মল্লিকাকে হলিউডে কাজ পেতে বেশী প্রয়াস চালাতে হয় না৷ মল্লিকা একটি আমেরিকান ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন৷ এই ছবিটি জিসাস ক্রাইস্টের জীবনকে কেন্দ্র করে তৈরী করা হয়েছে৷ এরমধ্যে জেসাসের 13 থেকে 30 বছরের জীবনকে তুলে ধরা হয়েছে৷ জেসাস 13থেকে 30 বছরের জীবনকালে ভারত সমেত তিব্বত, গ্রীস এবং ইজিপ্ট যাত্রা করেছিলেন৷ মল্লিকা এই ছবিতে সরস্বতীর ভূমিকাটি পালন করবেন৷ যখন জিসাস ভারতে এসেছিলেন তখন তার সঙ্গে সরস্বতীর সাক্ষাত হয়েছিল৷ এ র আগে মল্লিকা জ্যাকি চ্যানের সঙ্গে দ্য মিথ ছবিতে অভিনয় করেছিলেন৷ তবে দ্য মিথ ছবিতে মল্লিকার ভূমিকাটি ছিল খুবই সংক্ষিপ্ত৷ তবে এই ছবিতে অভিনয় করে তিনি আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা অর্জন করেছেন৷
অস্বীকরণ