Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

ওয়ান ফাইন মানডে

ওয়ান ফাইন মানডে
নির্মাতা : জস্মিন সরুপ্রিয়া
নির্দেশক: মনু চৌবে
সঙ্গীত নির্দেশক: সিদ্ধার্থ শ্রীবাস্তব
অভিনয়ে: শেখর সুমন, তনাজ, করীম, গৌরী কার্নিক, রাজ জুতশী, রাজেশ বিবেক৷
ওয়ান ফাইন মানডে এই ছবিটির মধ্যে দিয়ে শেখর সুমনকে আর একবার সিলভার স্ক্রিনে নায়ক রুপে দেখতে পাওয়া যাবে৷

ছবির গল্পে শ্যামরাও হল একজন বড় ডন৷ শ্যামরাওকে সকলেই খুব ভয় পায়৷ শ্যামরাও এর বাবা খুবই অসুস্থ৷ তিনি

মৃত্যুশয্যায় আসীন৷ বাবার কাছে শ্যামরাও প্রতিজ্ঞা করে যে সে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে ভদ্রভাবে জীবন যাপন

করবে৷ এই প্রতিজ্ঞার পরের দিন অর্থাত সোমবার শ্যামরাও এর সকালটা একজন সাধারন মানুষের যেরকম কাটে ঠিক

সেরকমই কাটে৷ কিন্তু সোমবার চলে যাওয়ার্ পর শ্যামরাও এর সঙ্গে তাঁর অন্তঃস্বত্বা বোনের অর্থাত গৌরী কার্নিকের সাক্ষাত

হয়৷ তবে গৌরী প্রকৃত রুপে অন্তঃস্বত্বা থাকে না৷ এছাড়া এমন কিছু মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয় যাদের সে ভাল করে চেনে

না৷ ধীরে ধীরে শ্যামরাও আইনী জালে জড়িয়ে পড়ে৷ এরপর শ্যামরাও বুঝতে পারে ভদ্র মানুষের মত জীবন যাপন যতটা সে

সহজ বলে ভাবছে ততটা সহজ নয়৷ ছবিতে কমেডির মাধ্যমে কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে৷
নির্দেশকের সম্বন্ধে
এই ছবির নির্দেশক মনু চৌবে প্রথমে বালাজী টেলিফিল্মসের ধারাবাহিকে স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন৷ টেলিভিশনের জগত থেকে

সিনেমা জগতে কদম রেখেছেন৷ মনুর ইচ্ছা সপ্তাহের প্রত্যেক দিনের জন্য একটি করে ছবি তৈরী করা৷ ওয়ান ফাইন মানডে

ছবিতে তিনি কমেডিকে প্রাধান্য দিয়েছেন৷ মনুর আগামী ছবিতে অ্যাকশন, রোমান্স এবং রহস্যের ছোঁয়াও থাকবে এমনটাই

আশা করা যায়৷
অস্বীকরণ