Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

নায়ক রুপে হিমেশ


সঙ্গীত নির্দেশনা থেকে অভিনয়ের জগতে কদম রাখার পর হিমেশ রেশমিয়া রোমান্টিক নায়ক রুপে নিজের ইমেজ গড়তে

চাইছেন৷ তবে সঙ্গীত নির্দেশনার কাজটি তিনি ভাল ভাবেই সামলাচ্ছেন৷ ছবিতে গানও গাইছেন৷ এছাড়া জিটিভির জনপ্রিয়

রিয়ালিটি শো সারে গামাপাতে বিচারকের ভূমিকাটিও তিনি ভালভাবেই পালন করেছেন৷ বর্তমানে তিনি টি সিরিজের কর্জ

ছবিটির শুটিং-এ ব্যস্ত আছেন৷ দক্ষিন আফ্রিকার জোহানাসবার্গ আর কেপটাউনে এই ছবির শুটিং হচ্ছে৷ সুভাষ ঘাই এর কর্জ

ছবিটিতে হিমেশের বিপরীতে নির্মাতা - নির্দেশক ইন্দ্র কুমারের মেয়ে শ্বেতা কুমারকে নায়িকার ভূমিকায় দেখতে পাওয়া যাবে৷

এর আগে হিমেশের আপকা সুরুর ছবিটি মুক্তি পেয়েছিল৷ আপকা সুরুর ছবিতে হিমেশ টুপি পড়ে সিলভার স্ক্রিনে নজরে

এসেছিলেন৷ কিন্তু কর্জে হিমেশকে বিনা টুপিতে দেখতে পাওয়া যাবে৷ দক্ষিন আফ্রিকা ছাড়া কেনিয়া এবং মুম্বইতেও এই ছবির

শুটিং করা হবে৷ তবে মার্চের শেষের দিকেই এই ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ এই ছবিতে অভিনয়ের

পাশাপাশি হিমেশ সঙ্গীত নির্দেশনা করবেন এবং গানও গাইবেন্৷ জোহানাসবার্গে শুটিং-এ যাওয়ার আগে টিসিরিজের অফিসে

পূজো রাখা হয়েছিল৷ আর এই পূজোতে সুভাষ ঘাই এর সঙ্গে ঋষি কাপুরও উপস্থিত ছিলেন৷ ঋষি কাপুর সুভাই ঘাইকে তাঁর

নতুন কর্জ ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন৷ তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই ছবিটি নির্দেশনা করছেন সতীশ কৌশিক৷

আর এই ছবিতে হিমেশ আর শ্বেতা ছাড়া অন্যান্য যে সব শিল্পীরা অভিনয় করেছেন তারা হলেন উর্মিলা মাতন্ডকর, ড্যানি,

রাজ বব্বর, গুলশন গ্রোভার এবং রোহিনী৷
অস্বীকরণ