Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

যশরাজ ফিল্মসের ছবিতে রাখী


রাখী সাবন্ত যশরাজ ব্যানারের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন৷ যশরাজ ব্যনারের মত বড় ব্যনারের ছবিতে কাজ করতে

প্রত্যেক তারকারাই চায়৷ আর রাখী তাঁর কেরিয়ারে এই সুযোগটি লাভ করে ফেললেন৷ ছবিটি নির্দেশনা করছেন অনুরাগ সিং৷

আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর আর রাণী মুখার্জী৷ এই ছবিতে রাখী নাটকে ডান্স করার

ভূমিকাটি পালন করবেন৷ যশরাজ ব্যানারের অফার পেয়ে রাখী অত্যন্ত আনন্দিত হয়েছেন৷ ব্যক্তিগত ভাবে রাখী রাণী

মুখার্জীকে খুব পছন্দ করেন৷ আর এই ছবিতে তিনি রাণীর সঙ্গে অভিনয় করবেন৷ এছাড়া রাকেশ রোশানের ক্রেজী-4

ছবিটিতেও রাখীকে দেখতে পাওয়া যাবে৷ কিছুদিন আগেই বিশেষ সূত্রে পাওয়া খবরে জানতে পারা গেছিল যে রাখীর সঙ্গে তাঁর

বয়ফ্রেন্ড অভিষেকের মনোমালিন্য হয়েছে৷ তবে রাখী তাঁর ব্যক্তিগত জীবনের সমস্যার কোন প্রভাবই কেরিয়ারে পড়তে দেন নি৷

বলিউডে তিনি একটা আলাদা স্থান তৈরী করে নিয়েছেন৷ রাখীকে নিয়ে অনেক চর্চাই বলিউডে হয়েছে৷ তবে এই প্রসঙ্গে

উল্লেখ্য যে বড় বড় ব্যানারের অফার রাখী লাভ করছেন৷
অস্বীকরণ