Web Webdunia.com jinia
Webdunia Portal |  Greetings |  Classifieds |  E-mail |  Take A Tour |  Font Download |  Feedback
X
Welcome, Guest  [ Portal's List |  Create Portal |  Sign In ]
 লোড হচ্ছে...

• কাজলের হ্যাঁ তে হল না করিনার ইচ্ছাপূরন


নির্মাতা- নির্দেশক করন জোহর শাহরুখ আর কাজলকে নিয়ে একটি ছবি তৈরী করতে চলেছেন৷ এই ছবিতে 9-11 এ
আমেরিকাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে জঙ্গি হামলা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এই ছবির কাহিনী গড়া হয়েছে৷ এই
ছবির স্ক্রিপ্টে 9-11 সেই ভয়াবহ হামলার পর মানুষের জীবনধারাতে কি পরিবর্তন এসেছে সেই বিষয়ের উপর
আলোকপাত করা হয়েছে৷ তবে বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে যে এই ছবিতে করিনা চেয়েছিল নায়িকার
ভূমিকায় করতে৷ কিন্তু করন প্রথম পছন্দ হল কাজল৷ তিনি কাজলকেই প্রথমে এই ছবিতে অভিনয়ের অফারটি দেন৷ আর
কাজল এই ছবিতে অভিনয় করতে সম্মতি প্রকাশ করেন৷ করনের ইচ্ছা তো পূর্ন হয়ে যায় অর্থাত করন তাঁর পছন্দের
নায়িকার সম্মতি পেয়ে যান৷ কিন্তু করিনার মনবাসনা অপূর্ন থেকে যায়৷ কারন আশোকার পর শাহরুখের সঙ্গে শুধুমাত্র ডন
ছবিতে একটি গানের দৃশ্যে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন৷ তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করার জন্যই করনের এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে চেয়েছেলিনে৷ এই প্রসঙ্গে উল্লেখ্য যে করন তাঁর এই ছবিটার নাম রেখেছেন মাই নেম ইজ খান৷ কভি খুশী কভি গমের পর এই ছবিতে বলিউডের সুপারহিট জুটি শাহরুখ- কাজলকে আবার একসঙ্গে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ কভি খুশী কভি গমের মত করনের এই ছবিটা বক্স অফিসে ঝড় তুলবে কিনা সেটাই এখন দেখার বিষয়৷
বিভাগ: blog