অজয় দেবগনকে দেখলে মনে হয় তিনি খুব শক্ত মনের মানুষ৷ অজয়ের ব্যক্তিত্বের সবচেয়ে আকর্ষনীয় দিকটি হল অজয়ের
গাম্ভীর্য৷ কিন্তু এই কঠোর ভাবটার পিছনেও একটা দয়ালু মন লুকিয়ে আছে৷ আর তারই প্রমান পাওয়া গেল বিশাল ভরদ্বাজের
মিউজিক স্টুডিওতে৷ আসলে অজয় তাঁর হোম প্রোডাকশনের ছবি ইউ মি অর হামের টাইটেল ট্রেক শুনতে এই স্টুডিওতে
এসেছিলেন৷ সঙ্গীত পরিচালক বিশাল যখন অজয়কে এই ছবির টাইটেল ট্রেকটা শোনান তখন অজয়ের চোখ থেকে জল বেরিয়ে
আসে৷গানটা শুনে অজয় তাঁর আবেগকে নিজের বশে রাখতে পারেন নি৷ তিনি কেঁদে ফেলেন৷ এই প্রসঙ্গে সঙ্গীত পরিচালক
বিশাল ভরদ্বাজকে জিজ্ঞাসা করা হলে বিশাল বলেন বাইরে থেকে দেখলে অজয়কে খুব কঠোর বলে মনে হয়৷ কিন্তু অজয়কে
কাঁদতে দেখে আমি নিজেই আশ্চর্যান্বিত হয়ে যান৷ তবে বিশাল অজয়ের মনের মত গান তৈরী করেছেন৷ গানটা এত ভাল
হয়েছে যে অজয় আর নিজেকে সামলাতে পারেন নি৷ তবে এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে এই ছবিতে অজয়ের বিপরীতে
সিলভার স্ক্রিনে কাজলকে দেখতে পাওয়া যাবে৷ বাস্তব জীবনের এই রিয়েল জুটি বহুদিন পর পর্দাতে রোমান্স করতে নজরে
আসবেন৷ রাজুচাচা ছবিতে শেষ অজয় আর কাজলকে একসঙ্গে অভিনয় করতে দেখতে পাওয়া গেছিল৷ তবে এই ছবিটি বক্স
অফিসে একেবারেই চলে নি৷ তবে ইউ মি অর হামের ভবিষ্যত রাজু চাচার মত হবে না এমন টাই আশা করা যায়৷ তবে
ছবিটি মুক্তি পাবার পরই তা জানতে পারা যাবে৷
বিভাগ: blog
2008
লোড হচ্ছে...