Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
jinia

অ্যাকশান ফিল্ম সাইন করলেন নীল জনী গদ্দার ছবিটি যদিও হিট করে নি কিন্তু এই ছবিতে নীল মুখেশ খুব ভাল অভিনয় করেছিলেন৷ এই ছবিটি মুক্তি পাবার পর থেকেই নীলের ভাগ্য খুলে গেছে৷ বর্তমানে নীল সুনীল শেঠীর পপকর্ণ এন্টার্টেনমেন্টের একটি অ্যাকশন মুভিতে সাইন করেছেন৷ এই ছবিটি নির্দেশনা করবেন তিমাংশু ধুলিয়া৷ তবে এই ছবিতে অ্যাকশনের সঙ্গে কমেডিও থাকবে৷ তবে অনুমান করা হচ্ছে এই ছবিটি হলিউডের 2004 অ্যাকশনার পাপারাজি এই ছবিটির গল্পকে কেন্দ্র করে তৈরী হবে৷ এই ছবিটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুনীল শেঠী বলেন আমি অনেক দিন কোন অ্যাকশন ছবিতে অভিনয় করি নি৷ আগামীতে আমার যে ছবিটি মুক্তি পাবে সেটিও একটি কমেডি ছবি৷ তবে তিমাংশুর এই অ্যাকশন থ্রিলারটিতেও কমেডির ছোঁয়া থাকবে৷ এই ছবিটি ছাড়া বর্তমানে নীল সুধীর মিশ্রার তেরা কিয়া হোগা জনি এই ছবিটিতেও অভিনয় করছেন৷ এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন সোহা আলী৷ নীলের প্রথম ছবি জনি গদ্দার রিলিজ করার পর সবাই হৃত্বিকের সঙ্গে নীলকে তুলনা করে৷ কারণ হৃত্বিকের সঙ্গে নীলের চেহারার কিছুটা সাদৃশ্য আছে৷ এবার অ্যাকশন ফিল্ম সফল হলেই নীল বলিউডে সফল নতুন নায়কদের তালিকায় অনায়াসেই আসতে পারবেন৷ নীল হয়্ত সেটাই আশা করছেন৷

পোর্টাল নির্মাতা rajdeep mitra
শেষে সংশোধিত ফেব্রুয়ারি 22, 2008 7:04:01 PM IST